নরহরি দাস : প্রশ্ন-উত্তর সমাধান
উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অমর সৃষ্টি নরহরি দাস গল্পটি ছোটদের কাছে অত্যন্ত প্রিয়। বিশেষ করে Class 2 (KG School)-এর ছাত্রছাত্রীদের পাঠ্যবইয়ে এই গল্পটি অত্যন্ত গুরুত্বের সাথে পড়ানো হয়। একটি বুদ্ধিমান ছাগলছানা কীভাবে তার সাহসিকতা ও বুদ্ধির জোরে শিয়াল ও বাঘকে ভয় পাইয়ে দিয়েছিল, তা এই গল্পের মূল বিষয়। তোমরা যারা নরহরি দাস গল্পের প্রশ্ন উত্তর এবং অনুশীলনী সমাধান খুঁজছ, তাদের জন্য আজকের এই পোস্টটি সাজানো হয়েছে। নিচে আমরা সহজ ও সাবলীল ভাষায় প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করেছি, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে।
১. গল্পটি পড়ে নীচের শূন্যস্থানগুলি পূরণ করো :
(ক) মাঠের পাশে বন আছে।
(খ) বনের ধারে মস্ত পাহাড় আছে।
(গ) ছাগল ছানা তার মায়ের সঙ্গে এক গর্তের ভিতরে বাস করত।
(ঘ) ছাগল ছানা একদিন গর্তের বাইরে চলে এল।
(ঙ) ছাগল-ছানা ষাঁড়ের শিং দেখেই মনে করে নিল, এটাও ছাগল।
(চ) ষাঁড়ের সঙ্গে ছাগলছানা বনের ভিতরে ঘাস খেতে গেল।
(ছ) ছাগল-ছানা প্রচুর ঘাস খেল, তার পেট ভরে গেল, সে আর চলতে পারে না।
(জ) বনের ভিতর ছাগল-ছানা যে গর্তে গিয়ে ঢুকল সেটা ছিল শিয়ালের বাসা।
(ঝ) শিয়াল তখন বাসায় ছিল না, সে গিয়েছিল বাঘের মামারবাড়ি নিমন্ত্রণ খেতে।
২. নীচের সঠিক উত্তরটিতে (✓) টিক চিহ্ন দাও, ভুলটিতে (×) কাটা চিহ্ন দাও :
(ক) ছাগল-ছানা একা একা বনে বাস করত। (×)
(খ) ছাগল-ছানা তার মায়ের সঙ্গে পাহাড়ের এক গর্তে বাস করত। (✓)
(গ) ছাগল-ছানার মা তাকে একা একা বনে গিয়ে ঘাস খেতে বলত। (×)
(ঘ) ছাগল-ছানা গর্তের বাইরে যেতে চাইলে তার মা তাকে 'বাঘ-ভালুকে ধরে নিয়ে যাবে' বলে ভয় দেখাত। (✓)
(ঙ) ছাগল-ছানা একটা হরিণকে ঘাস খেতে দেখেছিল। (×)
(চ) ছাগল-ছানা ষাঁড়ের সঙ্গে বনের ভিতর ঘাস খেতে গিয়েছিল। (✓)
(ছ) ছাগল-ছানাটা ছিল সাদা রঙের। (×) (কারণ গল্পে আছে ছাগল-ছানাটা কালো ছিল)
(জ) শিয়ালের কাছে ছাগল-ছানা নিজেকে 'বাঘের মামা নরহরি দাস' বলে পরিচয় দিয়েছিল। (×) (সে নিজেকে 'সিংহের মামা' বলেছিল)
(ঝ) ছাগল-ছানাটা ভারি বোকা ছিল। (×) (সে ভারি বুদ্ধিমান ছিল)
৩. নীচের প্রশ্নগুলির যথাযথভাবে উত্তর দাও :
(ক) ছাগল-ছানা কোথায়, কার সঙ্গে বাস করত?
উত্তর: যেখানে মাঠের পাশে বন আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানে একটি গর্তের ভিতরে ছাগল-ছানা তার মায়ের সঙ্গে বাস করত।
(খ) ছাগল-ছানার মা তাকে কী ভয় দেখাত?
উত্তর: ছাগল-ছানা গর্তের বাইরে যেতে চাইলেই তার মা তাকে এই বলে ভয় দেখাত যে— "যাসনে! ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহ খেয়ে ফেলবে!"
(গ) ছাগল-ছানা একদিন বনের ভিতর কার সঙ্গে ঘাস খেতে গিয়েছিল?
উত্তর: ছাগল-ছানা একদিন বনের ভিতর এক মস্ত ষাঁড়ের সঙ্গে ঘাস খেতে গিয়েছিল। সে ষাঁড়টিকে বড় ছাগল মনে করেছিল।
(ঘ) ছাগল-ছানা বন থেকে বাসায় ফিরতে পারল না কেন?
উত্তর: বনের ভিতর চমৎকার ঘাস খেয়ে ছাগল-ছানার পেট এত ভারী হয়ে গিয়েছিল যে সে আর চলতে পারছিল না। তাই সন্ধ্যে হয়ে গেলেও সে বন থেকে বাসায় ফিরতে পারল না।
(ঙ) রাত্রে সে বনের ভিতর কোথায় আশ্রয় নিয়েছিল?
উত্তর: রাত্রে বাড়ি ফিরতে না পেরে ছাগল-ছানাটি বনের ভিতর একটি গর্ত দেখতে পেয়ে তার মধ্যে ঢুকে আশ্রয় নিয়েছিল। সেই গর্তটি ছিল এক শিয়ালের।
(চ) অন্ধকার গর্তের ভিতর ছাগল-ছানাকে দেখে শিয়াল কী ভেবেছিল?
উত্তর: শিয়াল অন্ধকারে গর্তের ভিতর ছাগল-ছানাকে ভালো করে দেখতে পেল না। সে একটা কালো রঙের জন্তু দেখে ভাবল যে, নিশ্চয়ই কোনো রাক্ষস-টাক্ষস হবে তার গর্তে ঢুকেছে।
(ছ) শিয়ালকে ভয় দেখাবার জন্য ছাগল-ছানা কী বলেছিল?
উত্তর: শিয়ালকে ভয় দেখাবার জন্য বুদ্ধিমান ছাগল-ছানা বলেছিল—
"লম্বা লম্বা দাড়ি
ঘন ঘন নাড়ি।
সিংহের মামা আমি নরহরি দাস
পঞ্চাশ বাঘে মোর এক-এক গ্রাস!"
(জ) ভয় পেয়ে শিয়াল কী করেছিল?
উত্তর: ছাগল-ছানার মুখে 'পঞ্চাশ বাঘে মোর এক-এক গ্রাস' কথাটি শুনে শিয়াল ভয়ে "বাবা গো!" বলে সেখান থেকে দে ছুট দিল এবং একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিশ্বাস ফেলল।
৪. নীচের বন্ধনীর মধ্যে থেকে একই অর্থের শব্দ বেছে নিয়ে নীচের শূন্যস্থানগুলিতে বসাও :
(মস্ত / ঢের ঢের / চমৎকার / নিমন্ত্রণ / ভারি বুদ্ধিমান / গ্রাস)
- প্রচুর, দেদার = ঢের ঢের
- খাওয়ার সময় একবারে যে পরিমাণ খাদ্য মুখে তোলা হয় = গ্রাস
- আশাতিঁত সুন্দর বা ভালো = চমৎকার
- ভোজে আহ্বান = নিমন্ত্রণ
- প্রকাণ্ড, বৃহৎ = মস্ত
- খুব চালাক = ভারি বুদ্ধিমান
[Prepared By Nabiul Hasan]
{নরহরি দাস গল্পের প্রশ্ন উত্তর, Class 2 Bengali Norohori Das Question Answer, KG School Class 2 Bengali Solution, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর নরহরি দাস সমাধান, নরহরি দাস প্রশ্ন উত্তর PDF,}
